মালদা

জমি থেকে উদ্ধার পুলিশ কর্মীর মৃতদেহ। খুন না অন্যকিছু তদন্তে পুলিশ

অস্বাভাবিক ভাবে জমির মধ্যে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার মোথাবাড়ি থানার মেহেরাপুর এলাকায়। মৃত পুলিশ কর্মীর নাম ভবেশ মন্ডল(৫৪)। জানা গিয়েছে ওই পুলিশ কর্মী ইংরেজবাজার থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মোথাবাড়ি এলাকায়। গত রবিবার ছুটির দিন ছিল। তাই সে জমি দেখতে যান। এরপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে আসেনি। আজ সকালে জমির মধ্যে সেগুন গাছের নিচে তার মৃতদেহ পরে থাকতে দেখে জমিতে কাজে যাওয়া কৃষকেরা। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে। ঘটনাস্থলে ছূটে যায় মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে মৃতের মুখে ক্ষতের চিহ্ন রয়েছে। এই নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। খুন না অন্যকিছু ঘটনার তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ। 
বিস্তারিত জানতে কিল্ক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/h-g5qLNq-kw